ঢাকা | বঙ্গাব্দ

ফটো সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
ফটো সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ ছবির ক্যাপশন: ফটো সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ad728
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সদস্যরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং ফটো সাংবাদিকদের পেশাগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা ফটো সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ফটো সাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা, কর্মপরিবেশ এবং সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফটো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি গণমাধ্যমের স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে গণমাধ্যম ও ফটো সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনা হয়।

নিউজটি পোস্ট করেছেন : Thedailyglobalnation

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি