বুধবার (৪ নভেম্বর ২০২৬) তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ঘুরে দেখেন এবং দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে অতিথিকে অবহিত করা হয়।
বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Thedailyglobalnation