ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে ঢাকায় ‘স্মার্ট ক্লাসরুম’ উপহার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে ঢাকায় ‘স্মার্ট ক্লাসরুম’ উপহার ছবির ক্যাপশন: শামসুল হক স্কুলে ‘Lighting Up the Future’ অনুষ্ঠান, শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের ফটোসেশন
ad728
শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে রাজধানী ঢাকার শামসুল হক স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘Lighting Up the Future: Smart Classroom Donation Ceremony’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী Liu Haixing।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

‘Lighting Up the Future’ কর্মসূচির মাধ্যমে স্মার্ট ক্লাসরুম সুবিধা শিক্ষার্থীদের পাঠদানকে আরও আধুনিক, আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Thedailyglobalnation

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ