ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করার উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করার উদ্যোগ ছবির ক্যাপশন: সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করার উদ্যোগ
ad728
সাংবাদিক ও গণমাধ্যমের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটি যেন সাংবাদিক, সংবাদমাধ্যম কিংবা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় খসড়া আইনের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন অংশীজনের মতামত, সাংবাদিকদের সুপারিশ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার পর্যবেক্ষণ পর্যালোচনা করা হয়। আইনটির মাধ্যমে একদিকে সাইবার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নাগরিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আলোচনায় সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদকে কেন্দ্র করে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন আদালতের পূর্বানুমতির বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্যের কথা জানানো হয়েছে।

এ ছাড়া সংশোধিত খসড়াটি চূড়ান্ত করার আগে জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়ার সুযোগ রাখার বিষয়েও উদ্যোগ রয়েছে। সংশোধিত খসড়া সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে সভা-সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।

এর আগে সাইবার সুরক্ষা আইন সংশোধনের প্রক্রিয়ায় সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছিল। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সাংবাদিকদের ক্ষেত্রে আইনের অপপ্রয়োগ না করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতির প্রস্তাব রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা নিশ্চিত করাও সংশোধিত আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকাশিত তথ্যেও খসড়া আইনের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত পর্যালোচনা, সাইবার নিরাপত্তা জোরদার এবং নাগরিক অধিকার সুরক্ষার বিষয়টি উঠে এসেছে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া নিয়ে চলমান পর্যালোচনা ও সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : Thedailyglobalnation

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে