Website Logo
প্রিন্টের তারিখ: ২৮ নভেম্বর ২০২৬ | ০৮:৫৬ সকাল   |   প্রকাশের তারিখ: ২৮ নভেম্বর ২০২৬ | ০২:৪৮ বিকাল

মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ

মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় অসহায় ও প্রয়োজনীয় মানুষের মাঝে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে মহম্মদপুর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি। তিনি আসন-৩০৫ ও মহিলা আসন-৫-এর সংসদ সদস্য। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সরকারি সহায়তার আওতায় প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার উন্নয়নে সহায়তা করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য।