ঢাকা | বঙ্গাব্দ

উন্নয়ন কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
উন্নয়ন কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সভা
ad728
ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, ত্রাণ ব্যবস্থাপনা এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর চলমান কার্যক্রম, দায়িত্ব পালনে বিভিন্ন চ্যালেঞ্জ এবং জনগণকে দ্রুত ও কার্যকর সরকারি সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জেলার দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে আগাম প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

মন্ত্রী সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর জনগণের প্রত্যাশা অনেকাংশে নির্ভর করে। তাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে মন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Thedailyglobalnation

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে