ঢাকা | বঙ্গাব্দ

মহম্মদপুরে নিখোঁজ শিশুর মরদেহ পুকুরে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
মহম্মদপুরে নিখোঁজ শিশুর মরদেহ পুকুরে ছবির ক্যাপশন: পুতুল ভেবে পানিতে নেমে মরদেহের সন্ধান পেল শিশু ফাহাদ
ad728
মাগুরার মহম্মদপুরে নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় মৃত আব্দুর শুকুর ডাক্তারের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে ভাসমান অবস্থায় একটি বস্তু দেখতে পায় শিশু ফাহাদ। সেটিকে পুতুল মনে করে সে পানিতে নামে। পরে বস্তুটি উল্টিয়ে দেখার পর সেটি একটি শিশুর মরদেহ বলে বুঝতে পারে। এরপর ফাহাদ পুকুর থেকে উঠে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, মরদেহটি মহম্মদপুর বাজারের রাধানগর এলাকার সমীর কুমার চক্রবর্তী ও নন্দীতা চক্রবর্তীর আট মাস বয়সী মেয়ে রাশমিতা চক্রবর্তীর।

এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তাকে অপহরণের অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটিকে উদ্ধারে মহম্মদপুর থানা পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু করে। রাজাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় তদন্ত চালানো হলেও প্রথমদিকে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

লক্ষীপুর বাসিন্দা আসাদুজ্জামানের ভাষ্য, সোমবার এশার আজানের সময় লক্ষ্মীপুর মোড়ে তিনি এক হিন্দু নারীকে দেখতে পান। ওই নারীকে কোথায় যাবেন জিজ্ঞেস করলে তিনি ভীত ও অস্থির অবস্থায় রাজাপুর যাওয়ার কথা জানান। তবে ওই নারীর সঙ্গে শিশুটির নিখোঁজ বা মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে ২০২২ সালের একটি পুরোনো ঘটনার কথাও আলোচনায় এসেছে। তাদের দাবি, ওই সময় সমীর কুমার চক্রবর্তীর পরিবারের একটি ছেলে শিশুকে হত্যার পর বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। বর্তমান ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে পুলিশিভাবে কোনো সিদ্ধান্ত বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মহম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নিখোঁজ শিশুটির মরদেহ কীভাবে লক্ষ্মীপুরের ওই পুকুরে গেল—এখন সেটিই তদন্তকারীদের সামনে প্রধান প্রশ্ন।

নিউজটি পোস্ট করেছেন : Md Alamin Shaikh

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ