আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়... ‘টাইগার ৩’–তে সালমানের সহ–অভিনেতা বারিন্দর মারা গেছেন ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি’ বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আমাদের স্নাতকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণ করেছে ইউএপির ক্লাব যেভাবে আমাদের বদলে দেয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল চালু করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
ad728

মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ

প্রতিবেদকের তথ্য : মোঃ আলামিন শেখ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 84
ছবির ক্যাপশন :

মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় অসহায় ও প্রয়োজনীয় মানুষের মাঝে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে মহম্মদপুর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি। তিনি আসন-৩০৫ ও মহিলা আসন-৫-এর সংসদ সদস্য। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সরকারি সহায়তার আওতায় প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার উন্নয়নে সহায়তা করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728